১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ 

শিল্প ও সাহিত্য

এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

বাংলা ওয়াচ ডেস্ক

প্রকাশিত: ০০:৪১, ৪ মে ২০২৬

এসবিএসপি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১০ কবি-লেখক

বাংলা সাহিত্যে বিভিন্ন শাখায় অবদানের জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদের পক্ষে ‘এসবিএসপি সাহিত্য পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়েছে। দুটি ভাগে এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ১০ কবি-লেখক। গত ১ মে এসবিএসপির সভাপতি আহমেদ সৈয়দ শাহনুর পুরস্কারপ্রাপ্ত লেখকদের নাম ঘোষণা করেন।

আয়োজকরা জানান, সাহিত্যচর্চায় বিশেষ অবদান রাখায়—কবিতায় মতিন বৈরাগী, দুখু বাঙাল, মজিদ মাহমুদ, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ এবং কথাসাহিত্যে সমীর আহমেদ পুরস্কৃত হচ্ছেন। 

এছাড়া কবিতায় ড. হাফিজ রহমান, কথাসাহিত্যে রেজুয়ান আহম্মেদ, এ কে এম সুলতান মাহামুদ, শাহানাজ ইয়াসমিন এবং নুসরাত সুলতানাকে পুরস্কৃত করা হবে।

এসবিএসসি কর্তৃপক্ষ জানান, শিগগির একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কবি-লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রসঙ্গত সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) গত ৯ বছর ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি-লেখকদের পুরস্কৃত করে আসছে। প্রতি বছর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার দেওয়া হয়।