জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার একটি রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়। স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু জাফর রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে গণতন্ত্র, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় বক্তব্য রাখেন স্পেন বিএনপির সিনিয়র সহসভাপতি হেমায়েত খান, মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ সামছু, সহ-সভাপতি আব্দুল মোতালেব বাবুল, সাইদ মিয়া, ইউনুছ আলী, আব্দুল আওয়াল খান, সোলেমান আহমদ, মাদ্রিদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম, স্পেন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদ আলী, স্পেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও হুমায়ুন কবির রিগ্যান। এ ছাড়া মাদ্রিদ মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক শিকদার, স্পেন যুবদল নেতা মানিক ব্যাপারী, শাহ আলম, আজিজুল ব্যাপারী, রুদ্রসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



