গেল রমজানের মধ্যে প্রতিদিন তারাবির নামাজ বাদ দিয়ে রাত ১২-১টা পর্যন্ত অফিস করতেন শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের (ইইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান আর প্রশাসনিক কর্মকর্তা মো. আজিমুদ্দিন। অভিযোগ রয়েছে, প্রধান প্রকৌশলী আলতাব হোসেনের বদলি ও টেন্ডার বাণিজ্যের মূল হোতা এ দুজন। তারা গভীর রাত পর্যন্ত অফিসে বসে বদলির তালিকা তৈরি, বিভিন্ন টেন্ডার বাণিজ্য ও অর্থ সংগ্রহের কাজ করতেন। এর মাধ্যমে তারা ইইডিকে অনিয়মের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছেন।