২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ 

জাতীয়

প্রত্নতত্ত্বে পিএইচডি অর্জন অধ্যাপক হাফিজুর রহমানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ০০:০৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রত্নতত্ত্বে পিএইচডি অর্জন অধ্যাপক হাফিজুর রহমানের

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক মো. হাফিজুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ থেকে সম্প্রতি পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন।

গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভায় তাঁর ডিগ্রি অনুমোদন করা হয়। তাঁর গবেষণার শিরোনাম ছিল “প্রত্নসূত্রের আলোকে ঢাকা জেলার সামাজিক ও সাংস্কৃতিক জীবন (১২০০-১৭৫৭ খ্রি.)”। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ-এর তত্ত্বাবধানে তিনি গবেষণাকর্মটি সম্পন্ন করেন। 

অধ্যাপক মো. হাফিজুর রহমান বাগেরহাট জেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম ডা. মো. মুজিবুর রহমান ও মরহুমা মমতা রহমানের তৃতীয় সন্তান। বর্তমানে তিনি গোপালগঞ্জ সরকারি কলেজে ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ, ঢাকা কলেজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে দায়িত্ব পালন করেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে-ইসলামের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস, বাংলাদেশ: জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাস, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ও সৌধ এবং মওলানা আবদুল হামিদ খান ভাসানী: জীবন ও কর্ম।